ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

পার্বতীপুরে গভীর নলকুপ ও সেচ কৃষি ব্যবস্থাপনা দূর্নীতিমুক্ত করার দাবীতে মানববন্ধন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে গভীর নলকুপ বিএমডিএ’র কৃষি কাজে ব্যবহৃত ক্ষুদ্র বৈদ্যুতিক সেচ চার্জ বিলে অনিয়ম ও দূর্নীতি বন্ধের এবং সকল গভীর নলকুপের অপারেটর নিয়োগ বাতিলের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬ জানুয়ারী) সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এতে পার্বতীপুর উপজেলা বিএমডিএ’র আওতায় ১৫৬ টি গভীর নলকুপের অপারেটর নিয়োগ না দেওয়ায় এবং বিএমডিএ’র বিভিন্ন দূর্নীতি অনিয়ম দূরীকরণ পূর্বক কৃষি ব্যবস্থাপনার উন্নয়ন করার দাবীতে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। পার্বতীপুরে গভীর নলকুপ মালিক কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মমিনুল হক বলেন, ‘বৈষম্য বিরোধ সেচ ব্যবস্থাপনা চাই, মালিকানা গভীর নলকুপ, কৃষি কাজে ব্যবহৃত অন্যান্য ক্ষুদ্র সেচ বৈদ্যুতিক মিটার সমূহ চার্জ বিল একই নিয়মে চালুকরন সহ অনিয়ম-দুর্নীতি এবং রাজনৈতিক প্রভাবের কারণে অনেক দাঙ্গা-হাঙ্গামা, বিশৃঙ্খলা, মামলা-মোকদ্দমা আমাদের জনজীবন বিপন্ন করে তুলেছে, অবিলম্বে এসব বন্ধের দাবী জানাই আমি’। মানববন্ধনে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলার শতাধিক গভীর নলকুপ মালিক কৃষি উন্নয়ন সমবায় সমিতির কৃষকবৃন্দ। মানববন্ধনে বক্তাব্য দেন, দেলোয়ার হোসেন, অপারেটর সাকিব হোসেন, রেজাউল করিম ও মনির হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনের নিকট একটি স্বারকলিপি প্রদান করেন কৃষকবৃন্দ। এসময় পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

লেখক