ব্রেকিং নিউজ রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সোনাতলায় জামায়াতের সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদনঃ 

বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিনের দাঁড়ি-পাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২ ফ্রেব্রুয়ারি  সন্ধ্যায় সোনাতলা উপজেলার মধুপুর বাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মধুপুর ইউনিয়ন জামায়াতের আমির ডা. শাহ আলম। তিনি বক্তব্যে আসন্ন নির্বাচনে ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন মধুপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক সাইফুর রহমান, মধুপুর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুর মমিন এবং সাধারণ সম্পাদক মাহফুজার রহমান পলাশ।

এছাড়াও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ আজাদ, আপেল মাহমুদ, মনারুল ইসলাম, নয়া মিয়া ব্যাপারীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লেখক