ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

নওগাঁ জেলায় যৌথ বাহিনীর ডমিনেন্ট পেট্রোল ও মহড়া অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি:

সমগ্র নওগাঁ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা পুলিশ, সশস্ত্র বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সমন্বয়ে যৌথ বাহিনীর ডমিনেন্ট পেট্রোল ও মহড়া পরিচালিত হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ কার্যক্রম পরিচালনা করা হয়। যৌথ বাহিনীর সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও জনসমাগমপূর্ণ স্থানে টহল দেন।

এ সময় সংশ্লিষ্টরা সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।

সাধারণ জনগণকে আইন মেনে চলা ও নিরাপদ থাকার জন্য অনুরোধ জানানো হয়।

লেখক