সুজন, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সাংবাদিকদের দায়িত্বশীল ও পেশাদার ভূমিকার কোনো বিকল্প নেই। তিনি বলেন, গণমাধ্যম সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে জনগণের ভোটাধিকার সুরক্ষিত হয় এবং গণতন্ত্র আরও শক্তিশালী হয়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোর্শেদ মিল্টনের পক্ষে শাজাহানপুর উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমেই জনগণ প্রকৃত তথ্য জানতে পারে। তাই কোনো চাপ বা প্রভাবের কাছে নত না হয়ে সঠিক সংবাদ তুলে ধরার আহ্বান জানান তিনি।
শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, ফার্টিলাইজার এসোসিয়েশন বগুড়ার সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান মামুন,সহ দপ্তর রেজাউল, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাউয়ূম, উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর বেগম সাধারণ সম্পাদক ফেরদাউসি আক্তার সুমি, সম্পাদক জোসনা বেগম, শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম, সহ-সভাপতি শাহিন আলম, সাবেক সভাপতি সাজেদুর রহমান, খন্দকার আতিকুর রহমান সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান তারা, সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল আমার মিঠু সংবাদ বুলেটিনের প্রকাশক মঞ্জুরুল ইসলাম রিপন, সুজনসহ উপজেলায় কর্মরতবিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় বিএনপি নেতৃবৃন্দ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সে লক্ষ্যে সাংবাদিকদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় সাংবাদিকরা ভয়মুক্ত পরিবেশে দায়িত্ব পালনের বিষয়টি তুলে ধরলে উপজেলা বিএনপির নেতারা সর্বাত্মকভাবে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।