ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

জামালপুর ফেরিঘাট বাস টার্মিনালে হঠাৎ করে রাজীব বাসে অগ্নিকাণ্ড ঘটে ভোটের রাতে বাসে আগুন

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে পৌর বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার রবিউল ইসলাম আকন্দ গণমাধ্যমকে বলেন, রাত প্রায় ১২টার দিকে একটি ফোনকলে আগুনের বিষয়ে জানতে পারি। পরে আমাদের টিম এখানে এসে দেখতে পায় দাউ দাউ করে বাস জ্বলছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
জামালপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন শুভ বলেন, একজন পরিবহন শ্রমিকের ফোনে ঘটনাস্থলে এসেছি।

আগুন লাগার বিষয়টি তদন্ত না করে বলা সম্ভব না। আগুনের ঘটনায় ক্ষতির পরিমাণও বলা সম্ভব হচ্ছে না।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থল পৌর বাস টার্মিনাল পরিদর্শন করে তিনি বলেন, বিষয়টি তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

লেখক