ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

কয়রা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বি এম আলামিন
কয়রা (খুলনা) প্রতিনিধি : 

খুলনার কয়রা উপজেলায় “কয়রা প্রেসক্লাবের” উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) কয়রা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় অঙ্গনে প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মাস্টার সদর উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ইমতিয়াজ উদ্দিনের সঞ্চালনায় ইফতার মাহফিলটি আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬ আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. রেজাউল করিম, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. অলিউল্লাহ, কয়রা উপজেলা যুবদলের আহবায়ক মো. শরিফুল আলম, কয়রা উপজেলা পানি কমিটির সভাপতি এইচ এম শাহাবুদ্দিন, উপকূল ও সুন্দরবন সুরক্ষা আন্দোলনের সভাপতি সাংবাদিক তরিকুল ইসলাম প্রমুখ।

লেখক