ব্রেকিং নিউজ রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণ

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে টিসিবি স্মার্ট কার্ডধারী উপকারভোগীদের মাঝে ন্যায্যমূল্যের পণ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ই মার্চ) সকালে সরকারি নির্দেশনা অনুযায়ী ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর স্মার্ট কার্ডের মাধ্যমে নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়। এ কার্যক্রমে নিম্নআয়ের অসংখ্য পরিবার সাশ্রয়ী মূল্যে পণ্য সংগ্রহের সুযোগ পান, যা তাদের দৈনন্দিন ব্যয় ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলছে।

পণ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন আমরুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম উদ্দিন। তিনি বলেন, “স্বচ্ছতা ও শৃঙ্খলার সঙ্গে প্রকৃত উপকারভোগীদের হাতে পণ্য পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ বদ্ধপরিকর। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।”
তিনি আরও জানান, সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে টিসিবির এ উদ্যোগ চলমান থাকবে এবং ভবিষ্যতেও একইভাবে সুশৃঙ্খল পরিবেশে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।
পণ্য নিতে আসা উপকারভোগীরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, বাজারমূল্যের ঊর্ধ্বগতির সময়ে টিসিবির এ কার্যক্রম তাদের জন্য বড় সহায়ক হয়ে উঠেছে।

লেখক