ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

রাজবাড়ীতে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজের ৩৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. মশিউর রহমান। সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব কুমার সরকার। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির প্রধান উপদেষ্টা মো. আবু দাইয়ান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা আব্দুস সাত্তার মন্ডল।

বক্তারা বলেন, চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীদের বিভিন্ন সমস্যা সরকারের কাছে তুলে ধরার জন্য চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতি প্রতিষ্ঠা করেন আব্দুল আজিজ । তিনি বিভিন্ন সময়ে কর্মচারীদের দাবি নিয়ে রাজপথে লড়াই করেছেন। তিনি ব্যক্তি হিসেবে অত্যন্ত বিনয়ী ও সাহসী মানুষ ছিলেন। তার মূল উদ্দেশ্য ছিল কর্মচারীদের স্বার্থ রক্ষা করা। আমরা তার উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য কাজ করা চেষ্টা করছি।

বিশেষ মোনাজাত ও দোয়ার মধ্যে দিয়ে আলোচনা সভা শেষ হয়।

লেখক