ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

পার্বতীপুরে দোয়া ও ইফতার মাহফিলে নব-নির্বাচিত এমপি রেজওয়ানুল হককে গণসংবর্ধ্বনা

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৬নং মোমিনপুর ইউনিয়নবাসীর আয়োজনে দোয়া, ইফতার মাহফিল ও নব-নির্বাচিত সংসদ সদস্যের এক বিশাল সংবর্ধ্বনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) স্থানীয় যশাই হাই স্কুল মাঠে উৎসব ও আনন্দমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনের নব-নির্বাচিত সাংসদ আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক এমপি। তাঁকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে উষ্ণ সংবর্ধ্বনা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জনগণ আমাকে যে আমানত দিয়েছে, আমি তার যথাযথ মর্যাদা রক্ষা করবো। মোমিনপুরসহ পুরো পার্বতীপুর ও ফুলবাড়ী এলাকার উন্নয়নে আমি অঙ্গীকারবদ্ধ।’ তিনি এলাকার শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

​​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, ৪ নং পলাশবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অহিদুল হক সরদার, সাবেক যুবনেতা জুবায়ের হোসেন বাবু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম, যুবনেতা নাজমুল হাসান মুক্ত প্রমুখ।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক। ইফতারের পূর্ব মুহুর্তে পবিত্র রমজানের তাৎপর্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ​অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ইয়াসিন আলী, কামরুল হাসান রুবেল। ​বিকেলে আসরের নামাজের পর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত ধর্মপ্রাণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা যশাই হাই স্কুল মাঠে জড়ো হতে থাকেন। নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হকের আগমন উপলক্ষে উৎসবের আমেজে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে এক মিলনমেলায় পরিণত করে। ​ইফতারের সময় অতিথিরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভ্রার্তৃত্বের বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে মোমিনপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আয়োজকদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

লেখক