ব্রেকিং নিউজ রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বরগুনায় ৯ টি গাঁজাগাছ উদ্ধার আটক ১

বরগুনার বেতাগীতে মাদক অভিযানে ৯ টি গাঁজাগাছ উদ্ধার সহ আটক ১ জনকে করেছে বরগুনা জেলার ডিবি পুলিশ ।

‎আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই।
এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত ই খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
‎
‎এরই ধারাবাহিকতায় ০৭/০৩/২০২৬খ্রিঃ বরগুনা জেলার বেতাগী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকার, সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার বেতাগী থানার ০৭ নং সরিষামুড়ী ইউনিয়নের চন্দমনি ০৭ নং ওয়ার্ডস্থ হতে ধৃত আসামী ১। মোঃ জয় পহলান(১৭), পিতা-মোঃ আঃ ছত্তার পহলান, মাতা-মোসাঃ ডালিম, সাং-চন্দমনি ০৭ নং ওয়ার্ড, ৭নং সরিষামুড়ী ইউনিয়ন, থানা-বেতাগী, জেলা-বরগুনাকে ০৯ টি গাঁজাগাছ উদ্ধারসহ গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বেতাগী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

লেখক