ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

জামালপুরে চাঞ্চল্যকর স্ত্রী হত্যার আসামী তাইফুরকে ৪ দিনের রিমান্ড

জাকিরুল ইসলাম বাবু
জামালপুর প্রতিনিধি :

চাঞ্চল্যকর স্ত্রী হত্যার পর ঘরে আগুন জ্বালিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার স্বামী তাইফুর রহমানকে ৪ দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষ ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। পরে জামালপুর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল রহমান ৪ দিনের রিমান্ড
মঞ্জুর করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু বলেন, এ মামলার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে চেয়ে আদালতে আবেদন করেন।

এ সময় এডিশনাল পিপি আরো বলেন , এপিপিসহ আদালতে শুনানি করি এবং আদালত ৪ দিনের রিমান্ডের আদেশ দেন। আসামী আমাদের জামালপুর জেলা আইনজীবী সমিতির সদস্য নয়। উনি কোনো আদালতে নিয়মিত প্র্যাকটিস করেন এমন কোনো তথ্যই আমাদের কাছে নেই। এটি খুবই চাঞ্চল্যকর একটা বিচার হয়, সেজন্য আমরা জামালপুর জেলা আইনজীবী সমিতি সার্বিক সহযোগিতা প্রদান করব।

উল্লেখ্য, গত ৬ মার্চ দিবাগত রাতে সুপ্রিম কোটের আইনজীবী হোসাইন মো. তাইফুর রহমান তার স্ত্রী তাহমিনা আক্তার তানিয়াকে হত্যা করে ঘরে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসার ভেতর
থেকে তাহমিনা আক্তার তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

এ সময় উত্তেজিত জনতা অভিযুক্ত স্বামী হোসাইন মো. তাইপুর রহমানকে মারধর করে আটকে রাখে। পরে
ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

লেখক