ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

রাজবাড়ীতে জেলা পরিষদের নবাগত প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় সিক্ত

রাজবাড়ী জেলা পরিষদের নবাগত প্রশাসক আব্দুস সালাম মিয়াকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন রাজবাড়ী জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি রাজবাড়ী জেলা পরিষদ কার্যালয়ে গেলে সেখানে কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।
এ সময় নবাগত প্রশাসক আব্দুস সালাম মিয়া মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে নিজে বিশেষ মোনাজাত করেন। পাশাপাশি তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাজবাড়ী ১ ও ২ আসনের সংসদ সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

লেখক