ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

গঙ্গাস্নান উপলক্ষে দই-চিড়া ও মিষ্টির জমজমাট বেচাকেনা; বসেছে মেলা

মো. ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধি :

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) নওগাঁ জেলার আত্রাই উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান উপলক্ষে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন হাট-বাজারে দই, চিড়া, মিষ্টি, জিলাপিসহ নানা ধরনের খাবারের বেচাকেনা জমে ওঠে। ভোর থেকেই ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে বাজারগুলোতে প্রাণচাঞ্চল্য দেখা যায়।

এদিকে, গঙ্গাস্নানকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে ছোট-বড় মেলার আয়োজন করা হয়েছে। এসব মেলায় নানা ধরনের পণ্য,খাবারের দোকান বসেছে, যা স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা মানুষের আকর্ষণ কেড়েছে।

স্থানীয়রা জানান, প্রতি বছর এ দিনটি ঘিরে এমন আয়োজন হয়ে থাকে, যা ধর্মীয় আচার পালনের পাশাপাশি গ্রামীণ সংস্কৃতিরও একটি অংশ হয়ে উঠেছে।

লেখক