ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

ইরান-আমেরিকা যুদ্ধ বন্ধ করতে পাকিস্তানের প্রস্তাবিত তাৎক্ষণিক যুদ্ধবিরতি পরিকল্পনায় যা রয়েছে

ইরান ও যুক্তরাষ্ট্র শত্রুতা অবসানের একটি পরিকল্পনা হাতে পেয়েছে, যা আজ (৬ এপ্রিল) সোমবার থেকেই কার্যকর হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি এটি কার্যকর হলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হতে পারে ।

পাকিস্তানের প্রস্তাবিত এ প্রস্তাব সম্পর্কে অবগত রয়েছেন এমন একটি সূত্র সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এসকল তথ্য জানিয়েছে।

সূত্রটি বলেছে, শত্রুতা অবসানের এই রূপরেখা বা পরিকল্পনা পাকিস্তান তৈরি করেছে। রাতভর ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে সেই পরিকল্পনা তুলে ধরেছেন তারা।

দুই ধাপের সে পরিকল্পনায় প্রথমে তাৎক্ষণিক যুদ্ধবিরতি পরবর্তীতে একটি বিস্তৃত চুক্তির কথা উল্লেখ রয়েছে।

সব বিষয়েই আজই চূড়ান্ত সম্মতি দিতে হবে বলেও ওই সূত্র জানিয়েছে।

সূত্রটি আরও জানিয়েছে, প্রাথমিক বোঝাপড়াটি একটি সমঝোতা স্মারক হিসেবে কাঠামো-বদ্ধ হবে। এ আলোচনায় একমাত্র মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানই অনলাইনে সেটি চূড়ান্ত করেছে।

এরআগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক মধ্যস্থতাকারীরা সম্ভাব্য ৪৫ দিনের যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে আলোচনা করেছেন। এটি দুই ধাপের একটি চুক্তির অংশ, যেটি স্থায়ীভাবে যুদ্ধ অবসানের পথ খুলে দিতে পারে।’

রয়টার্স তাদের সূত্রের বরাত দিয়ে বলেছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ‘সারারাত ধরে’ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেছেন, যোগাযোগ করেছেন।

পাকিস্তানের প্রস্তাবিত সে পরিকল্পনা অনুযায়ী, যুদ্ধবিরতি সঙ্গে সঙ্গে কার্যকর হবে এবং হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে। পাশাপাশি একটি বিস্তৃত চুক্তি চূড়ান্ত করতে ১৫ থেকে ২০ দিন সময় রাখা হবে।

চুক্তিটিকে আপাতত ‘ইসলামাবাদ অ্যাকর্ড’ বা ‘ইসলামাবাদ চুক্তি’ হিসেবেই অভিহিত করা হচ্ছে বলেও জানায় সংস্থাটি। পাশাপাশি হরমুজ প্রণালির জন্য একটি আঞ্চলিক কাঠামো এ চুক্তিতে অন্তর্ভুক্ত থাকবে এবং ইসলামাবাদে সরাসরি চূড়ান্ত আলোচনা হবে।

এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি এ বিষয়ে কোনো প্রকার মন্তব্য করতে অনীহা প্রকাশ করেছেন।

তবে ইরানের কর্মকর্তারা এর আগে রয়টার্সকে বলেছেন, তেহরান স্থায়ী যুদ্ধবিরতি চাইছে, সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আর কখনো তাদের ওপর হামলা করবে না—এমন নিশ্চয়তাও চাইছে।
সূত্রটি বলেছে, চূড়ান্ত চুক্তিতে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে। এর বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং বিদেশে জব্দ হওয়া সম্পদ মুক্ত করা হবে।

এবিষয়ে পাকিস্তানি একাধিক সূত্র বলেছে, নাগরিক ও সামরিক স্তরে যোগাযোগ বাড়ানো হলেও ইরান এখনো কোনো প্রতিশ্রুতি দেয়নি।

আরেকটি সূত্র বলেছে, ইরান এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এ ছাড়া পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রুসমর্থিত অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবগুলোও এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি পায়নি।

তবে চীনা কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্যের অনুরোধে এখনো কোনো প্রকার সাড়া দেননি।

সূত্র : রয়টার্স।

লেখক