ব্রেকিং নিউজ রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পহেলা বৈশাখ চিরায়ত বাংলার ঐতিহ্যে লালিত এক অনন্য দিন -এমপি ফজলুল হক মিলন

মো. মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টারঃ

পহেলা বৈশাখ চিরায়ত বাংলার ঐতিহ্যে লালিত এক অনন্য দিন। পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। পহেলা বৈশাখ বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, রীতি-নীতি, প্রথা, আচার-অনুষ্ঠান ও সংস্কৃতির ধারক-বাহক। নতুন বছরের আগমনে জীর্ণতা মুছে যাক। চারিদিকে ছড়িয়ে পড়ুক নতুনের জয়গান। বাঙালির এই প্রাণের উৎসবে আমরা মেতে উঠতে চাই আপনাদের সঙ্গ আর ভালোবাসায়। নেশা মুক্ত সমাজ গড়তে চাই। নেশা থেকে সবাইকে দূরে থাকতে হবে। সুস্থ ও সুন্দর সমাজ গড়াই আমাদের অঙ্গীকার। এরই জন্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরোধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের খেলাধুলা আর সাংস্কৃতির দিকে ধাবিত হতে হবে। মনের আনন্দঘন পরিবেশ সৃষ্টি করতে বৈশাখী মেলায় মিলিত হতে হবে। গাজীপুরের কালীগঞ্জে ‘নেশা মুক্ত সমাজ চাই’ এই স্লোগানকে সামনে রেখে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এ সব বলেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নাধীন সোমবাজার মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানার সার্বিক তত্ত্বাবধানে মেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার। মেলায় প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন লাল ফিতা কেটে মেলার উদ্বোধনী ঘোষণা করে গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে মেলা স্থাপিত প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন। মেলায় আগত নারী-পুরুষ, যুবক-যুবতী ও শিশুদের সাথে তিনি কথা বলেন এবং তাদের সাথে ছবি তুলেন।

লেখক