ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

রেলপথ ঘেঁষে গড়ে উঠেছে অসংখ্য দোকান, দুর্ঘটনার শঙ্কা

মোঃ ফিরোজ আহম্মেদ,
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ এলাকায় রেলপথ ঘেঁষে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, রেললাইনের খুব কাছাকাছি অস্থায়ী ও স্থায়ীভাবে বিভিন্ন ধরনের দোকান বসানো হয়েছে। এতে করে ট্রেন চলাচলের সময় দোকানদার ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। অনেক সময় অসতর্কভাবে রেললাইন পারাপার করতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন এই এলাকায় বিপুল সংখ্যক মানুষ চলাচল করে। দোকানপাট থাকায় রেললাইনটি প্রায় বাজারে পরিণত হয়েছে। ফলে ট্রেন আসা-যাওয়ার সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।

এ বিষয়ে সচেতন মহল দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের মতে, দ্রুত পদক্ষেপ না নিলে যেকোনো সময় প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটতে পারে।

লেখক