ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন

মো. মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত উম্মোচনের লক্ষ্যে ৬০ জন যুবক-যুবতীকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর মিলনায়তনে জেন্ডার সমতা এবং সামাজিক অন্তর্ভূক্তিকরণ কর্মপরিকল্পনা ও পিআরএপি এর আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন তরুণ-তরুণীকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধনী ঘোষণা করেন পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম।
আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে পৌর এলাকার ৩০ জন তরুণ-তরুণী কালীগঞ্জ সোনালী ব্যাংকের মোড়স্থ আজিজ কম্পিউটার ও প্রশিক্ষণ সেন্টারে ৩০ দিনব্যাপী কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করবেন। অন্যদিকে পৌর এলাকার ২৯ জন তরুন ও একজন তরুনী মোট ৩০ জন তরুণ-তরুণী পূর্বাঞ্চল মায়ের দোয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টারে ৩০ দিনব্যাপী ড্রাইভিং বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করবে।
পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম বলেন, বর্তমান যুগে প্রযুক্তিগত দক্ষতা অর্জন অত্যন্ত জরুরী। এ ধরণের প্রশিক্ষণ তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি তরুণ-তরুণীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। তাই এলাকার যুব সমাজকে দক্ষ হিসেবে গড়ে তুলতে এই প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করছি তারা সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে সবাই নিজ নিজ অবস্থানে এগিয়ে যাবে।
এই সময় অন্যান্যের মাঝে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লেখক