ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

নওগাঁর আত্রাই থানা পুলিশের অভিযানে এজাহারভুক্ত আসামী গ্রেফতার

মোঃ ফিরোজ আহম্মেদ,
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ফার্নিচার ব্যবসায়ী জনি কে চাকু দিয়ে গুরুতর জখম ও ৩২০০০ টাকা ছিনতাই ঘটনা মামলার এজাহার ভুক্ত পলাতক আসামি মো.রেজাউল ইসলাম কে গ্রেফতার করেছে, থানা পুলিশ। 

বুধবার (২২ এপ্রিল)সকালে আত্রাই থানার এস আই মুকুল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানাযায়, চলতি বছরের গত (২৫ শে ফেব্রুয়ারি)বিকেলে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়ন আমরুল কসবা চকপাড়া এলাকার ফার্নিচার ব্যবসায়ী মো.জনি পার্শ্ববর্তী গুড়নই বাজারে ফার্নিচার বিক্রয়ের পাওনা টাকা নেওয়ার জন্য গেলে আসামী রেজাউল ইসলাম ও তাঁর বাহিনী চাকু দিয়ে মাথায় ঘাড়ে ও হাতে গুরুতর জখম করে কাছে থাকা ৩২ ০০০হাজার টাকা ছিনিয়ে নেয়।

স্থানীয়রদের সহযোগিতায় সেখান থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

চিকিৎসা শেষে ২৫ শে ফেব্রুয়ারি আত্রাই থানায় হাজির হয়ে কয়ক জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় সবাই পলাতক ছিলো। গতকাল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহার ভুক্ত পলাতক আসামি মালিপুকুর গ্রামের  তালেব মণ্ডলের ছেলে রেজাউল ইসলাম ইসলাম (৩৬) কে গ্রেফতার করে।
তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এবিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার এজাহার ভুক্ত পলাতক আসামি রেজাউল ইসলামকে গ্রেফতার করে আদালতের প্রেরণ করা হয়েছে।

লেখক