ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

টানা তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা হুমনার বাঘা শরীফ

এম এস শ্রাবণ মাহমুদ
স্টাফ রিপোর্টারঃ

অসুস্থ শরীর নিয়ে চট্টগ্রামে জব্বারের বলিখেলায় টানা তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা হুমনার বাঘা শরীফ।

২৫ মিনিটের টানটান উত্তেজনায় প্রতিপক্ষ রাশেদ বলিকে হারিয়ে তিনি তার জয়লাভ করেন! সত্যিই এমন একটা উৎসবমুখর আয়োজনের জন্য পুরো চট্টগ্রামের মানুষ বছর ধরেই অপেক্ষা করে বসে থাকে।

গোটা চট্টগ্রাম থেকে তো বটেই, অনেক দূর-দূরান্ত থেকেও মানুষ এই খেলা দেখতে ভীড় জমিয়েছেন কয়েক কিলোমিটারজুড়ে।
হাজার হাজার মানুষের হাসি-আড্ডা আর আনন্দের আসর হয়েছে পুরো লালদিঘীর আশপাশ।
দেশের অন্য কোনো জেলায় এতো বড় মেলা আর বলিখেলার আয়োজন হয় না বলেই চট্টগ্রাম এদিক দিয়ে সেরা।

১৯০৯ সালে বদরপাতি এলাকার ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগরের শুরু করা এই বলীখেলার আসর আজও মুখরিত।
ব্রিটিশবিরোধী আন্দোলনের তরুণদের শক্তি ও সাহস জাগিয়ে তুলতেই শুরু হয়েছিল এই আয়োজন।
তবে ধীরে ধীরে তা চট্টগ্রামের মানুষের অন্যতম বড় ও প্রাণের উৎসবে পরিণত হয়েছে।
তাই চট্টগ্রামকে আজও বলা হয় বলীর দেশ।

প্রতিবছর ১২ বৈশাখ লালদীঘি মাঠে বসে এই বলীখেলা।
একে ঘিরে কয়েক কিলোমিটারজুড়ে জমে ওঠে বৈশাখী মেলা।
কেনাবেচা, আড্ডা আর মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

লেখক