ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো. ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধি : 

নওগাঁর আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরে আলম সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম বলেন, বাঙালি সংস্কৃতি ও জাতীয় জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অনস্বীকার্য। নতুন প্রজন্মের কাছে তাদের আদর্শ ও সৃষ্টিকে তুলে ধরতে উপজেলা প্রশাসন ও সংসদ সদস্যের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সভায় রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আত্রাইয়ে উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরমধ্যে রয়েছে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

এসময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, দলীয় নেতা কর্মী, সাংস্কৃতিক সংগঠন এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

লেখক