ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো. মুক্তাদির হোসেন 
স্টাফ রিপোর্টার (গাজীপুর) :

“মাদক কে না বলি,সুস্থ সুন্দর জীবন গড়ি” এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশের প্রধান মন্ত্রী তারুণ্যের অহংকার তারেক রহমানের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এবং কালীগঞ্জের বার বার নির্বাচিত সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলনের মাদক মুক্ত কালীগঞ্জকে গড়ে তুলতে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুনামেন্টের আয়োজন করা হয়েছে।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগড়ী ইউনিয়নের ৭নংওযার্ডের যুব সমাজের উদ্দ্যেগে বড়কাউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রোববার (৩ মে) বিকাল ৫টার দিকে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুনামেন্টে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম ও সাবেক সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাহদাত হোসেন নাসিম, কালীগঞ্জ থানা যুবদলের সদস্য মো, জয়নাল, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল শেখ প্রমুখ।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে রেফিজেট্রের ( ফ্রীজ) তুলে দেওয়া হয়। রানার্স আপ দলটি পান ৩২” এলইডি টেলিভিশন। এছাড়াও সকল খেলোয়াড়দেরকে পুরষ্কার হিসেবে মেডেল প্রদান করা হয়।

লেখক