ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

শিবগঞ্জ প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

মো. তরিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার (শিবগঞ্জ) :

বগুড়ার শিবগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। রোববার সন্ধ্যায় শিবগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফজলার রহমান জয়, মাষ্টার রবিউল ইসলাম রবি ও সোহাগ আহম্মেদ। এছাড়াও বক্তব্য রাখেন শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পবন রায়,সহ-সভাপতি বজলুর রহমান,যুগ্ম সম্পাদক কামরুল হাসান,মিজানুর রহমান, শফিউল আলম ডিউ ও গোলজার রহমান।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক উৎপল কুমার, মাসুদ রানা, নুর আলম,বাকি বিল্লাহ, জহুরুল ইসলাম সৈকত,তৌহিদ মন্ডল, এমআর মিজান,আনোয়ার হোসেন, রাকিব, আঃ গফুর,তৌহিদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন,একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম ভিত্তি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সঠিক চিত্র তুলে ধরতে সাংবাদিকদের নিরলসভাবে কাজ করে যেতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা জরুরি বলেও তারা উল্লেখ করেন।

লেখক