ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

অস্বাভাবিক পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মো. সোহেল রানা
বরগুনা প্রতিনিধি : 

বরগুনার বেতাগী পৌরসভায় নতুন ধার্যকৃত অযৌক্তিক ও অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হোল্ডিং ট্যাক্স কমানোর দাবিতে মানববন্ধন ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত এবং ইউএনও‘র কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

সোমবার সর্বস্তরের পৌর নাগরিকের ব্যানারে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে অস্বাভাবিকহারে বৃদ্ধি করা হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় বক্তারা দাবি করেন, নতুন ধার্যকৃত অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স অবিলম্বে বাতিল করতে হবে, জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর হোল্ডিং ট্যাক্স পুনর্নিধারণ করতে হবে, সহনীয় পর্যায়ে হোল্ডিং ট্যাক্স কমিয়ে জনসাধারণের জন্য কর পরিশোধযোগ্য করতে হবে, কর বৃদ্ধির আগে সকল শ্রেণি- পেশার মানুষের মতামত নিয়ে পৌরবাসীর আপত্তির শুনানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে ও নাগরিক সেবা বাড়ানোর নামে একতরফাভাবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি জনগণের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করছে, যা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: রফিকুল আমিন, পৌর বাসিন্দা আব্দুল হাকিম, সুশাসনের জন্য নাগরিক উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী উপজেলা নাগরিক ফোরামের সভাপতি লায়ন শামীম সিকদার, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রভাষক শাহাদাত হোসেন ও নারী নেত্রী লাবনী আক্তার প্রমুখ।

লেখক