ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

জয়পুরহাটে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মো. তরিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার (জয়পুরহাট) :

সততাকে হ্যাঁ বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী ‘দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ হয়েছে।

বুধবার (৬ মে) সকাল থেকে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁর সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপ-সহকারী পরিচালক মো. আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের নওগাঁর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক (অতি.দা.) মাসুম আলী।

দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের উদ্দেশ্য, দায়িত্ব ও কর্তব্য এবং এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন ও প্রশাসনের ভূমিকার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অতি.দা.) এ কে এম ফজলে হোসেন।

প্রশিক্ষণটিতে অংশগ্রহণ করেন কালাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও সরকারি ছাইদ আলতাফুন্নেছা কলেজের সহকারী অধ্যাপক (অব.) মোঃ আশরাফ আলী মন্ডল, সাধারণ সম্পাদক এবং কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম, সদস্য ও কালাই উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক মোছাঃ ছামছুন নাহার, সদস্য ও কালাই ডিগ্রি কলেজের প্রভাষক (অব.) মোঃ মাহবুবুল হাসান শহীদ, সদস্য ও পুনট ফাতেমা (রা:) কওমি হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মোছাঃ রাজিয়া খাতুন, সদস্য ও পুনট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান প্রমুখ।

কর্মশালাটিতে সততা স্টোর ও সততা সংঘ গঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ কমিটি ও প্রশাসনের করণীয় এর উপর বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের নওগাঁর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক (অতি.দা.) মাসুম আলী, দুর্নীতি প্রতিরোধে স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীদের ভূমিকার উপর বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা শিক্ষা অফিসার (অতি.দা.) মোঃ ফজলুল হক, দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন ২০০৯ ও দুর্নীতি প্রতিরোধে জেলা তথ্য অফিসের ভূমিকার উপর বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা তথ্য অফিসার মোঃ ইব্রাহিম মোল্লা সুমন, দুর্নীতি দমন কমিশন কর্তৃক দুর্নীতি দমন ও প্রতিরোধ বিষয়ক কার্যাবলী সংক্রান্ত উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তরে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ফখরুল আবেদীন হিমেল।

অনুষ্ঠানের এক পর্যায়ে প্রশিক্ষণার্থীদের মাঝে অংশগ্রহণমূলক সনদ প্রদান করা হয়।

লেখক