ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের কালাইয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মো. তরিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার (জয়পুরহাট) :

জয়পুরহাট জেলার কালাই উপজেলার কদমগাড়া এলাকায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) বিকেল ৪ টার দিকে মো. নাইম হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্থানীয় মসজিদের মোয়াজ্জিন মো. সুজাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলাম।

সমাবেশে সভাপতিত্ব করেন মো. মতিউর ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক কৃষি কর্মকর্তা ও কিউট এগ্রিকালচার ইন্ডাস্ট্রিজের উপদেষ্টা মো. নজরুল ইসলাম। তিনি বলেন, “ফসলের ভালো ফলন ও রোগবালাইমুক্ত রাখতে কিউট এগ্রিকালচার ইন্ডাস্ট্রিজের কৃষি উপকরণ সঠিক মাত্রায় ও নিয়ম মেনে ব্যবহার করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নওশাদ আহমেদ। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, “নিয়মিত ফসলের পরিচর্যা করতে হবে। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি আপনাদের পাশে থাকব।”

এসময় কালাই পৌরসভার কৃষক মো. মোস্তাকিম ফকির, মো. জহুরুল ইসলাম, মো. শহিদুল সরদার, মো. মলাইন ফকির, মো. মিজানুর রহমান, মো. সবুর খান, মো. আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লেখক