ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন

মো. মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টারঃ

 নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাংঙ্গা ইউনিয়ন এলাকার সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার অগ্ৰীম আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। আসন্ন ডাংঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী তরুণ সমাজ সেবক পলাশ উপজেলা বিএনপির সহ সভাপতি, মো: শফিকুল ইসলাম স্বপন । তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা আমাদের শিক্ষা দেয় সহমর্মিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের। এই ঈদ হোক মানবিক সমাজ গঠনের এক অনন্য উপলক্ষ। আসুন আমরা সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়াই। তিনি বলেন,ঈদ মানে কেবল উৎসব নয়,ঈদ মানে আত্মশুদ্ধি ও আত্মত্যাগের শিক্ষা গ্রহণ। পবিত্র ঈদুল আযহা আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এই আত্মত্যাগের আদর্শ বাস্তবায়ন করলেই আমরা গড়তে পারি একটি মানবিক ও শান্তিপূর্ণ সমাজ। তিনি আরও আশা ব্যক্ত করেন, ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। পরিশেষে তরুণ সমাজ সেবক চেয়ারম্যান পদ প্রার্থী হাজ্বী শফিকুল ইসলাম (স্বপন) বলেন, ডাংঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আবারও আমার পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।

লেখক