ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে সিমান্ত সড়ক প্লাবিত

মো. টুটুল মিয়া
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের নদী-নালা, খাল-বিল যেমন এ দেশকে সুজলা-সুফলা-শস্য-শ্যামলা করে তুলেছে, তেমনি মাঝেমধ্যে এ দেশের মানুষের জীবনে ডেকে আনে চরম দুর্ভোগ। এই প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম হলো বন্যা। বন্যা এ দেশের মানুষের কাছে একটি অতি পরিচিত অথচ ভয়াবহ অভিশাপ।

বাংলাদেশ একটি নিচু সমতল ভূমি হওয়ায় পাহাড়ি ঢল বা অতিরিক্ত পানি খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ সকালে প্রচুর বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় রাজ্য থেকে বয়ে আসা মহারশি নদী পানিতে প্লাবিত হয়| পাহাড়ি ঢলের পানিতে উপজেলার সন্ধাকুড়া, হলদিগ্রাম বিজিবি ক্যাম্প সিমান্ত সড়ক প্লাবিত হয়ে বাড়ি ঘরে পানি প্রবেশ করে আবাদি জমি সহ গৃহপালিত পশুর ক্ষতি সাধিত হয়েছে অনেক কৃষকের|

মহারশি নদীর পানি বৃদ্ধি পেলেও ঝিনাইগাতী বাজারে পানি প্রবেশ করেনি| সকাল থেকেই নদীর তীরবর্তী এলাকার মানুষ আতংকিত হয়ে সময় পার করেছেন| নদীর পশ্চিম পাশে বাঁধের মাটি ভরাট না করার ফলে যে কোন সময় বন্যার পানি প্রবেশ করে বাজারবাসীর ভয়াবহ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে|

এলাকাবাসীর দাবি দ্রুত বাঁধের মাটি ভরাট করে বন্যার কবল থেকে রক্ষা করার জন্যে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন| এ রিপোর্ট লেখা পর্যন্ত পানি কমতে শুরু হয়ে নিম্নঞ্চল প্লাবিত হচ্ছে |

লেখক