ব্রেকিং নিউজ কাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটকচিকিৎসাসেবায় গাফিলতি সহ্য করা হবে না: কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সচিব

মোকামতলায় বাজেট স্বাগত মিছিল সফল করতে ময়দানহাট্টা বিএনপির প্রস্তুতি সভা

মো. তহিদুল ইসলাম
 শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :

জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আগামীকাল শুক্রবার মোকামতলা উপজেলায় আয়োজিত মিছিল সফল করতে জরুরি প্রস্তুতি সভা করেছে ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাজু। সভায় প্রধান অতিথি ছিলেন ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নয়ন মন্ডল এবং প্রধান মেহমান ছিলেন শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাসেল মাহমুদ সবুজ।

সভায় নেতৃবৃন্দ জানান, মাহবুব আলম মানিকের নির্দেশনায় আগামীকালের কর্মসূচি সফল করতে মাঠপর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে, কর্মসূচিতে প্রধান অতিথি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলমের উপস্থিতি নিশ্চিত থাকায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইনুল হক, সিনিয়র সহ-সভাপতি সামিউল বাবী সাকি, সহ-সভাপতি সুজাউদ্দৌলা সুজা, সিনিয়র সহ-সভাপতি মোঃ মনসুর রহমান ও দপ্তর সম্পাদক আহসান হাবিব বাবুল প্রমুখ।

লেখক