ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

বরগুনার আয়লার লেমুয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; রহস্য ঘিরে নানা প্রশ্ন

মো. সোহেল রানা
বরগুনা প্রতিনিধি :

বরগুনা সদর উপজেলার আয়লা ইউনিয়নের লেমুয়া এলাকা থেকে কনা (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কনা স্থানীয় বাসিন্দা মোঃ নজরুল ইসলামের কন্যা এবং সাইফুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা কনাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আজ সকালে তার নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় কনা নামের এক নারীর মরদেহ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।”

পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

লেখক