ব্রেকিং নিউজ কাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটকচিকিৎসাসেবায় গাফিলতি সহ্য করা হবে না: কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সচিব

বেতগাড়ীতে ‘মীরবাড়ী’ নামে নতুন ইউনিয়নের গেজেট প্রকাশ; পুনর্গঠন হলো আরও ৫ ইউনিয়ন

মো. তরিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার :

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ী’ নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন এবং উপজেলার আরও পাঁচটি ইউনিয়ন পুনর্গঠন করে সরকার গেজেট প্রকাশ করেছে। রবিবার (১৪ জুন ২০২৬) বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান স্বাক্ষরিত গেজেট থেকে এ তথ্য জানা গেছে।

গেজেট অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের অংশ নিয়ে নতুন ‘মীরবাড়ী’ ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। একই সঙ্গে শিবগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণ ও প্রশাসনিক পুনর্বিন্যাসের কারণে বিহার, রায়নগর, বুড়িগঞ্জ, কিচক ও আটমুল ইউনিয়ন পরিষদ পুনর্গঠন করা হয়েছে।

নতুন গঠিত মীরবাড়ী ইউনিয়ন পরিষদে ফেনীগ্রাম, সৈয়দপুর, চন্দনপুর, দোপাড়া, তেয়াইল, গোরনা, ধামাহার, বাদলদিঘী, বেতগাড়ী, রামকান্দি, চকগোপাল, ডাবুর, চককানু, হরিপুর ও গোপিনাথপুরসহ মোট ১৫টি মৌজা অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮ হাজার ৯২৪ জন।

পুনর্গঠিত বিহার ইউনিয়ন পরিষদে সংসারদিঘী, দোবিলা, সোলাগাড়ী, নারায়ণশহর, ধামাহার, ভাসুবিহার, পারলক্ষিপুর, পনরটিকা, বিহার ও আলীগ্রামসহ মোট ১০টি মৌজা অন্তর্ভুক্ত হয়েছে। এ ইউনিয়নের জনসংখ্যা ২১ হাজার ২১ জন।

বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদে নিশ্চিতপুর, কাটলাল, ছাতড়া, বিলহামলা, পঞ্চদাস, খাদইল, চকঝিনাহার, রাজারগাড়ী, জামুর, কামতারা, বড়াইল, দক্ষিণ বেলাই, ত্রিলোচন ও বেলভুজা—মোট ১৪টি মৌজা অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ইউনিয়নের জনসংখ্যা ২৩ হাজার ১৩ জন।
রায়নগর ইউনিয়ন পরিষদে রায়নগর, দক্ষিণ কৃষ্ণপুর, করতকোলা, সুদামপুর, চন্ডিজান, নিমারপাড়া, চন্ডিহারা, অনন্তবালা, নাগরকান্দি, মহাস্থানগড়, কাজীপুর, ঘাগুরদুয়ার, দৌলতপুর, দক্ষিণ শ্যামপুর, সেকেন্দ্রাবাদ ও হাজরাবাড়ীসহ মোট ১৬টি মৌজা অন্তর্ভুক্ত হয়েছে।

এ ইউনিয়নের জনসংখ্যা ৩০ হাজার ৭৫১ জন।
কিচক ইউনিয়ন পরিষদে শালদহ, সোলাগাড়ী, আউশগাঁও, মহিষট্ট, চিলইল, ধারিয়া, গাংগইট, কারুন্ডা, উত্তর বেলাই, আপশন, পালিহার, কিচক, মাদারগাছি, গাড়িয়ারপাড়া, খামটা, পাতাইর, মাটিয়ান ও চল্লিশছত্রসহ মোট ১৮টি মৌজা অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ইউনিয়নের জনসংখ্যা ২৮ হাজার ৪৬৯ জন।

আটমুল ইউনিয়ন পরিষদে সাদুরিয়া, পুটখুর কাটগড়া, বড় বেলঘড়িয়া, পরমান্দপুর, কুড়াহার, আতাহার, নান্দুরা, আটমুল ও জগদিশসহ মোট ৯টি মৌজা অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে গেজেটে মোট ১০টি মৌজার উল্লেখ রয়েছে। এ ইউনিয়নের জনসংখ্যা ২০ হাজার ৪২৩ জন।

সরকারি গেজেটে বলা হয়েছে, নতুন ইউনিয়ন গঠন ও বিদ্যমান ইউনিয়নগুলোর পুনর্গঠনের ফলে শিবগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি স্থানীয় জনগণ সরকারি সেবা আরও সহজে ও দ্রুততার সঙ্গে গ্রহণ করতে পারবেন।

লেখক