ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

কালাইয়ে ৩ দিনব্যাপী দুর্নীতি-বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন

মো. তরিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার (জয়পুরহাট) :

জয়পুরহাটের কালাই উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী দুর্নীতি-বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৫ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে “নৈতিকতা শিক্ষা: দুর্নীতি প্রতিরোধের প্রথম পদক্ষেপ” প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ এবং কালাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা।

১৫ থেকে ১৭ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ওমর কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড ওমর গার্ডেন একাডেমির প্রধান শিক্ষক ওমর আব্দুল আজিজ তালুকদার।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিটির সাধারণ সম্পাদক এবং কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম।

বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কালাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সরকারি ছাইদ আলতাফুন্নেছা কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আশরাফ আলী মণ্ডল, সরকারি ছাইদ আলতাফুন্নেছা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোঃ আমিরুল ইসলাম এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোঃ মাহমুদ আল রাজী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক আব্দুন নূর নাহিদ। বিতর্ক প্রতিযোগিতার মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ওমর কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড ওমর গার্ডেন একাডেমির সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস।

এছাড়াও অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্ব পালন করেন কালাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও কালাই উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক মোছাঃ ছামছুন নাহার, সদস্য ও কালাই ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মোঃ মাহবুবুল হাসান শহীদ, সদস্য ও পুনট ফাতেমা (রা.) কওমি হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মোছাঃ রাজিয়া খাতুন, সদস্য ও পুনট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান এবং সদস্য ও কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ লুৎফর রহমান।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিক মূল্যবোধ, সততা ও দেশপ্রেম জাগ্রত করতে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ কার্যক্রম সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

লেখক