ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) আবারও তিন থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল

এম এস শ্রাবণ মাহমুদ
স্টাফ রিপোর্টার:

বুধবার (১৭ জুন) রাতে পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পরিবর্তন আনা হয়।

সিএমপির একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করলেও কৌশলগত কারণে আদেশটি এখনো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।

আদেশ অনুযায়ী, কোতোয়ালী থানার ওসি মোঃ আফতাব উদ্দিনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
তাঁর স্থলে আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে কোতোয়ালী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, মাত্র তিন দিন আগে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব পাওয়া কাজী মাসুদ ইবনে আনোয়ারকে পুনরায় সিটিএসবিতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

তাঁর পরিবর্তে কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মোঃইখতিয়ার উদ্দিনকে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে সদরঘাট থানার ওসি কাজী মোঃ মাহফুজ হাসান সিদ্দিকীকেও পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে সিএমপির এস্টেট শাখার পরিদর্শক মোহাম্মদ শরীফকে সদরঘাট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে গত সোমবার (১৫ জুন)২৬ খ্রি;
সিএমপির পাঁচ থানার ওসি পদে রদবদল করা হয়। ওই আদেশে কর্ণফুলী থানার ওসি মোঃ শাহীনূর আলমকে ডবলমুরিং থানার ওসি এবং সিটিটিসির পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

এ ছাড়া ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খানকে সিটিটিসিতে, খুলশী থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে একই ইউনিটে সংযুক্ত করা হয়। সিটিটিসির পরিদর্শক মোজাম্মেল হককে খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সোমবারের আদেশে চকবাজার থানার ওসি বাবুল আজাদকে ডিবি দক্ষিণে বদলি করা হয়।
চাঁন্দগাঁও থানার ওসি নুর হোসেন মামুনকে চকবাজার থানায় এবং ডিবি দক্ষিণের পরিদর্শক জসিম উদ্দিনকে চাঁন্দগাঁও থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সিএমপি সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এ পদায়ন ও রদবদল করা হয়েছে।

লেখক