ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

অতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কা

বি এম আলামিন
কয়রা প্রতিনিধি :

টানা কয়েকদিনের অতিবৃষ্টিতে খুলনার কয়রা উপজেলার মাঠের পর মাঠ সবজি ক্ষেত তলিয়ে গেছে। আগাম সবজি রোপণ করে যারা স্বপ্ন দেখেছিলেন, তাদের এখন মাথায় হাত। পুঁজি হারানোর শঙ্কায় দিশেহারা উপকূলের কৃষকরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নিচু জমির লাউ, কুমড়া, বেগুন, মরিচ ও শাকসবজির চারা পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। অনেক জমিতে পানি এখনও জমে আছে। অতিরিক্ত বৃষ্টি ও রোদের অভাবে বাকি সবজিতেও পচন ধরেছে।

কয়রা সদর ইউনিয়নের সবজি চাষি আব্দুল করিম বলেন, “১ বিঘা জমিতে লাউ আর মরিচের চারা লাগাইছিলাম। ৪০ হাজার টাকা খরচ করছি। এখন সব পানির তলে। একটা গাছও বাঁচবে বলে মনে হয় না। সামনে সংসার চালামু কেমনে তাই ভাবতেছি।”

আরেক চাষি রাবেয়া খাতুন বলেন, “বাজারে সবজির দাম বেশি দেখে ধার করে চাষ করছিলাম। বৃষ্টিতে সব শেষ। এখন ব্যাংকের কিস্তি দিব কিভাবে?”

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, অতিবৃষ্টিতে উপজেলার প্রায় ৮০০ হেক্টর জমির আগাম সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি আরও ২-৩ দিন চললে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

এ বিষয়ে কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, “অতিবৃষ্টির কারণে সবজি ক্ষেতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে গাছের গোড়া পচে যাচ্ছে। আমরা মাঠ পর্যায়ে কর্মীদের পাঠিয়ে চাষিদের পরামর্শ দিচ্ছি। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে এবং ছত্রাকনাশক স্প্রে করার কথা বলছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে আমরা কৃষি প্রণোদনার জন্য আবেদন করব।”

স্থানীয় কৃষকরা সরকারের কাছে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা ও বিনামূল্যে বীজ-সার দেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলছেন, দ্রুত সহায়তা না পেলে অনেক পরিবারকে অভাবের মধ্যে দিন কাটবে

লেখক