আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ৩নং সদর ইউনিয়ন পরিষদে বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে মো. ইদ্রিস আলী বেশ জনপ্রিয় হয়ে উঠছেন।
নির্বাচনী সময় যতই ঘনিয়া আসছে প্রার্থীদের ব্যানার ফেস্টুন লাগিয়ে নির্বাচনী জানান দিচ্ছেন। এই নির্বাচনে ইদ্রিস আলি বেশ আলোচনায় রয়েছেন।
জানা গেছে, ইদ্রিস আলী বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি দুপচাঁচিয়া সদর ইউনিয়নের যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি রাজনৈতিক ও সামাজিকভাবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি এলাকায় নিবেদিত প্রাণ জনকল্যাণে ইতিমধ্যে বেশ সারা ফেলেছেন।
খোঁজ নিয়ে জানা যায় ইদ্রিস আলী দীর্ঘদিন রাজনীতি সামাজিক সংগঠন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী হিসেবে জনকল্যাণে কাজ করে আসছেন। এসকল কারণে তিনি এলাকায় তার ভালো সুনাম রয়েছে। অংশগ্রহণ করবেন এ নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন।
তিনি অনেক আগে থেকেই মানুষের সুখে দুঃখে পাশে থেকেছেন চলেছেন।
স্থানীয়রা জানান, ইদ্রিস আলী একজন ভালো মনের মানুষ। তিনি সাধারণ মানুষের কথা সর্বদা ভাবেন। এলাকার উন্নয়নে তার বলিষ্ঠ ভূমিকা রয়েছে বলেও জানান তারা।
আগামীতে যদি তিনি চেয়ারম্যান নির্বাচিত হয় তাহলে ধুপচাঁচিয়া সদর ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হবে বলে তারা মনে করেন।
এবিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইদ্রিস আলী বলেন, আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। আমার প্রথম টার্গেট থাকবে মাদক এবং সন্ত্রাস মুক্ত ইউনিয়ন গঠন করা। পাশাপাশি নাগরিক সেবা এবং ভাতা ভোগীদের ক্ষেত্রে কোনো অনিয়ম যাতে না হয় সেটা নিশ্চিত করে সুষম বন্টন করব ইনশাল্লাহ।
এছাড়াও কৃষি ক্ষেত্রে প্রান্তিক কৃষকদের কৃষি মান উন্নয়ন করা হবে। শিক্ষা রাস্তাঘাটের উন্নয়ন করব সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবন আমি যেনো আপনাদের সেবক হয়ে কাজ করতে পারি ইনশাআল্লাহ।