ব্রেকিং নিউজ গ্রেপ্তার ৪ শ্রমিকের মুক্তির দাবিতে বন্ধ জ্বালানি তেল সরবরাহকালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞারাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসপার্বতীপুরে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় তরুণদের অ্যাডভোকেসি সভাকালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

রাজবাড়ীতে গাইড ক্যাম্প অনুষ্ঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে “যোগ্য গাইড, যোগ্য নেতৃত্ব” প্রতিপাদ্য ধারণ করে গাইডিং সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা গাইড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার নারুয়া ইউনিয়নের মুন্সী ইয়ার উদ্দিন আহমেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ও স্থানীয় কমিশনার বালিয়াকান্দির উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্প উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সী ইয়ার উদ্দিন আহমেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত মেজর ড. আবু সাইদ রেজা। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও গার্ল গাইডস এর স্থানীয় কমিশনার পারমিস সুলতানা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিরপেক্ষ আন্তর্জাতিক মানবধিকার সংস্থার মহাসচিব মোহাম্মদ শামীম রেজা।

বক্তারা বলেন, গার্ল গাইড হলো একটি আন্তর্জাতিক অরাজনৈতিক, শিক্ষা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান। যার কাজ হলো মেয়েদের শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক শিক্ষার বিকাশ ঘটানো। যেকোন দুর্যোগ মোকাবিলায় যেন মেয়েরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে। সেই সম্পর্কে সচেতন ও পারদর্শী করে গড়ে তোলার লক্ষ্যেই আজ আমাদের এই ক্যাম্প।

উল্লেখ্য, ক্যাম্পে মোট ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন নারী শিক্ষার্থী অংশ নেয়। এসময় তারা বিভিন্ন ধরণের প্রদর্শনীতে অংশ নেয়।

লেখক