ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত

রাজবাড়ীতে বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে খানখানাপুর তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্স আপ হয়েছে রাজধরপুর উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের দলনেতা নুসরাত জাহান। (২৩ সেপ্টেম্বর) বুধবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার আটটি দল অংশগ্রহণ করে। সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবাড়ী সরকারি … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ইসলাম শেখ ওরফে আকাশ (৪১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইসলাম শেখ গোয়ালন্দ উপজেলার ভোলাই মাতবর পাড়ার এরশাদ শেখের ছেলে। এসআরবি জানায়, বৃহস্পতিবার সকালে এসআরবির একটি টিম উপজেলার উজানচর … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করাসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রাজবাড়ীতে সরকার নির্ধারিত দামে কৃষককে সার সরবরাহ নিশ্চিত করা, কৃষিপণ্যে ধলতা/তোলাবাজি বন্ধে কার্যকরী প্রদক্ষেপ গ্রহণ ও প্রকৃত কৃষককে কৃষি কার্ড প্রদানসহ ১১ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ কৃষক সমিতি পাংশা উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির … বিস্তারিত পড়ুন

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই সেপ্টেম্বর) রাতে রাজবাড়ী পৌরসভাধীন বিনোদপুরস্থ মন্ডল বাড়ি বাইতুল ফালাহ জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ওয়াজ-নসিহত পেশ করেন রাজবাড়ী জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আবু সাঈদ তায়্যিবী। বাইতুল ফালাহ্ জামে … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ওই নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা। সুলতানা বলেন, ২০১২ সাল থেকে রাজবাড়ী শহরের কাদেরিয়া সুপার মার্কেটের কাপড় … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে আলোচনা সভা ও শোভাযাত্রা  

রাজবাড়ীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা  প্রশাসক মো. তারিফ উল হাসান। স্বাগত বক্তব্য দেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে জোরপূর্বক জমি দখলের অভিযোগ গাছ কর্তন

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের ধাওয়াপাড়া এলাকায় একটি পরিবারের বরুদ্ধে জোড়পূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইমদাদুল নামের এক ভুক্তভোগী। ইমদাদুল চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের ধাওয়াপাড়া এলাকার আব্দুল বারেক সরদারের ছেলে। অভিযুক্তরা হলেন, যশোর জেলার অভয়নগর থানার নওয়াপাড়া গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে তুহিন সরদার, … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে সন্তানকে বাঁচাতে গিয়ে নিহত হলেন মা

রাজবাড়ীর পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন তার তিন বছর বয়সী সন্তান ইভান। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারা যান তিনি। নিহত মনিরা খাতুন মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

যৌতুক নিরোধ আইনের মামলায় রাজবাড়ী বালিয়াকান্দিতে মোছা. তানিয়া খাতুন (২২) নামে এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতালে কর্মরত। মঙ্গলবার (২৫ আগস্ট) বালিয়াকান্দি আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক আরিফ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত … বিস্তারিত পড়ুন

রাজবাড়ী গোয়ালন্দে ফারুক হত্যার রহস্য উদঘাটন

রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক শেখ (৪৬) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের ছোট ভাইসহ তিনজনকে আটক করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) বিকেলে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার আসামিরা হলেন, নিহতের ভাই বারেক শেখ (৪৪), গোয়ালন্দ উপজেলার হোসেন মন্ডল পাড়ার ওয়াজেদ সরদারের … বিস্তারিত পড়ুন