ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনে কন্যা শিশু দিবস উদযাপননওগাঁর আত্রাইয়ে ড্রাম ট্রাকের চাপে বেহাল সড়ক, ভোগান্তিতে এলাকাবাসীকালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশকালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুরে জেন্ডার সমতা ও বৈষম্য নিরসনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর প্রতিনিধি :

জেন্ডার সমতা অর্জন, বৈষম্য নিরসন, নাগরিক সেবাপ্রাপ্তি, জলবায়ু ন্যায়বিচার, নারীর ক্ষমতায়ন এবং আইন প্রয়োগের সীমাবদ্ধতা নিয়ে দিনাজপুরে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১২ অক্টোবর ২০২৬) দিনাজপুরের মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্রের (MBSK) কনফারেন্স রুমে এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। ‘জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা—ফেসিং নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF)’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে ডেমোক্রেসিওয়াচ (Democracywatch)।

সংলাপে জেন্ডার সমতা প্রতিষ্ঠা, নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা, নারীর ক্ষমতায়ন, নাগরিকদের প্রয়োজনীয় সেবা প্রাপ্তির সুযোগ, জলবায়ু ন্যায়বিচার এবং আইন প্রয়োগের ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বৈষম্য নিরসন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, জেলা সমন্বয়কারী সহিদুর রহমান ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,  ফেসিং প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোফাখ্খারুল ইসলাম।

সংলাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জজ কোর্টের আইনজীবী ও ব্লাস্টের (BLAST) প্রতিনিধি কোহিনূর পারভীন খিস্তি, দিনাজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর নবী এবং বিরামপুর উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য শিশির কুমার সরকার।

আলোচনায় নাগরিক অধিকার সুরক্ষা, আইনগত সহায়তা প্রাপ্তির সুযোগ, নারীর প্রতি বৈষম্য প্রতিরোধ এবং সমাজে সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে মতবিনিময়ের বিষয়গুলো গুরুত্ব পায়।

নাগরিক সংলাপের মূল উদ্দেশ্য ছিল জেন্ডার সমতা ও বৈষম্য নিরসনে জনসচেতনতা বৃদ্ধি, নাগরিকদের অংশগ্রহণ উৎসাহিত করা এবং অধিকারভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগকে এগিয়ে নেওয়া।

লেখক