ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হক

সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে দ্রুত কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে পার্বতীপুর জিন্নাহ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে ইসলাম ক্লিনিক এন্ড ডায়াবেটিক সেন্টারের ৩২-তম বর্ষপূর্তি ও বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

নানা আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও জনসচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে আজ (১৪ নভেম্বর ২০২৬) শনিবার পালিত হলো পার্বতীপুর ইসলাম ক্লিনিক এন্ড ডায়াবেটিক সেন্টারের ৩২-তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য: ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই। এ উপলক্ষে পার্বতীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে বিনামূল্যে ব্লাড সুগার … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, সাপের কামড়ে প্রাণ গেল বৃদ্ধার

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই দিনে সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন ৬০ বছর বয়সী এক নারী। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নে এসব ঘটনা ঘটে। পরপর তিনটি মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের জগন্নাথপুর … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে ওয়ালটনের মেসার্স সততা ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন, প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খান

দিনাজপুরের পার্বতীপুরে আব্দুস সাফী স্কুল মার্কেটে  উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ওয়ালটনের মেসার্স সততা ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) পুরাতন বাজার ধান হাটিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক, ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। মেসার্স সততা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী ইকতারুল ইসলাম (রিপন)-এর … বিস্তারিত পড়ুন

পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কর্মরত অবস্থায় মি সিং সিয়াওজুন (৪৩) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে খনির ১৩০৫ নম্বর কোল ফেইসের সিল ওয়ালের পাশ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খনি সংশ্লিষ্ট শ্রমিকদের সূত্রে জানা গেছে, … বিস্তারিত পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রা

দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর বিএনপি। আজ (৮ নভেম্বর) রবিবার বিকেলে এ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি শহরের ঢাকা মোড় কোচ চত্বর থেকে বের হয়। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও নানা আয়োজন

দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দেশাত্মবোধক সংগীত পরিবেশনের আয়োজন করা হয়। আজ শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিকে দিবসটি উপলক্ষে দুপুরে পার্বতীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও যুদ্ধাহত বীর … বিস্তারিত পড়ুন

মেধার দীপ্তিতে আলোকিত  আব্দুল ওহাব পাবলিক স্কুল, বৃত্তি পেল ৩৩ শিক্ষার্থী

স্বপ্ন দেখার সাহস, নিরলস অধ্যবসায় আর শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ইসলামপুরে অবস্থিত আব্দুল ওহাব পাবলিক স্কুল (কেজি)। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৫০ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩৩ জন বৃত্তি অর্জনের গৌরব লাভ করেছে। ক্ষুদে শিক্ষার্থীদের এমন ঈর্ষণীয় সাফল্যে আনন্দ, উচ্ছ্বাস ও গর্বের আবহ তৈরি হয়েছে পুরো শিক্ষাপ্রতিষ্ঠান … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টস: ২০২৬-২৭ এর দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার

‘ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা। স্বপ্নের পথে, বিজয়ের সাথে।’ এ শ্লোগানকে সামনে রেখে তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বিকাশ এবং জাতীয় ও আন্তর্জাতিক মানের দক্ষ খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬-২৭’ (সিজন-২)। এ উপলক্ষে আজ (৫ নভেম্বর ২০২৬) বৃহস্পতিবার বিকেল ৩ টায় খুলনা জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। … বিস্তারিত পড়ুন

পার্বতীপুর তালিমুন্নেছা মহিলা আলিম মাদ্রাসায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুর তালিমুন্নেছা (মহিলা) আলিম মাদ্রাসায় ২০২৬ সালের আলিম পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা, দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর তালিমুন্নেছা (মহিলা) আলিম মাদ্রাসার আয়োজনে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর … বিস্তারিত পড়ুন