ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনে কন্যা শিশু দিবস উদযাপননওগাঁর আত্রাইয়ে ড্রাম ট্রাকের চাপে বেহাল সড়ক, ভোগান্তিতে এলাকাবাসীকালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশকালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁ-নাটোর মহাসড়কের পাশে জঙ্গল-আগাছা,বাড়ছে নিরাপত্তা ঝুঁকি

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁ-আত্রাই,নাটোর মহাসড়কের বিভিন্ন অংশের দুই পাশে ঘন জঙ্গল ও আগাছা বেড়ে যাওয়ায় যানবাহন চলাচল ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সড়কের পাশের এসব ঝোপঝাড়ের কারণে অনেক স্থানে দূর থেকে যানবাহন ও পথচারীদের চলাচল সহজে দেখা যায় না। এতে দুর্ঘটনার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কাও করছেন স্থানীয়রা।

সচেতন মহলের অভিযোগ,দীর্ঘদিন ধরে মহাসড়ক ও রেলপথের আশপাশের কিছু এলাকায় জঙ্গল-আগাছা পরিষ্কার না করায় জায়গাগুলো অনেকটা আড়াল হয়ে পড়েছে।ফলে এসব স্থানে অপরাধীরা আশ্রয় নিতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে মহাসড়কের দুই পাশের জঙ্গল ও আগাছা দ্রুত পরিষ্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।পাশাপাশি ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা,গোয়েন্দা নজরদারি এবং পুলিশি টহল জোরদারেরও দাবি উঠেছে।

সওজ,রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগে দ্রুত বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।বড় ধরনের দুর্ঘটনা বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের।

লেখক