ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের দুইজন রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে রিয়াদের সানাইয়া শিল্পনগরীর একটি সোফা কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে কারখানায় কর্মরত প্রবাসীরা … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

নওগাঁর আত্রাই উপজেলার সিংসাড়া ইব্রাহিমনগর দাড়ির ওপর একটি প্রশস্ত ও আধুনিক ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। বর্তমানে সেখানে একটি পুরনো ও অত্যন্ত সরু ব্রিজ রয়েছে, যা এলাকার হাজার হাজার মানুষের প্রতিদিনের চলাচলে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ​স্থানীয়রা জানান, ব্রিজটি এতই সরু মাত্র একটি ভ্যান উঠলেই পুরো পথ অবরুদ্ধ হয়ে পড়ে। ওই অবস্থায় বিপরীত দিক থেকে … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার

নওগাঁর আত্রাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার গত ২৪ ঘণ্টায় আত্রাই থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বলরামচক এলাকার রাকিবুল, রাকিব ও শান্ত, ভরতেতুলিয়া এলাকার শাহজালাল এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোঁয়ার এলাকার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে … বিস্তারিত পড়ুন

টানা বৃষ্টিতে আত্রাইয়ে বেড়েছে সবজির দাম, ভোগান্তিতে সাধারণ মানুষ

নওগাঁর আত্রাইয়ে কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাবে কাঁচা সবজির সরবরাহ কমে যাওয়ায় বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। উপজেলার আহসানগঞ্জ,বান্দাইখাড়া, মির্জাপুর, সুতকিগাছা,ক্যাশাবাড়ি, বিভিন্ন হাট বাজারে কয়েক দিনের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বেগুন, পটল, ঢেঁড়স, করলা ও টমেটোসহ বিভিন্ন সবজি ৫৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা, রচনা লিখন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। তিনি বলেন, … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে স্মৃতিচারণ জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, দিবসের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ আগষ্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় উদযাপন, জুলাই দিবসের স্মৃতিচারণ, আলোচনা সভা ও জুলাই শহিদ পরিবার এবং জুলাই … বিস্তারিত পড়ুন

মান্দায় শিক্ষার্থীকে পিটানোর অভিযোগে প্রধান শিক্ষকের গাড়ি ভাঙচুর, বিদ্যালয়ে উত্তেজনা

নওগাঁর মান্দা উপজেলার বিলবয়রা উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে এবং তাকে বিদ্যালয়ের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক শিক্ষার্থীকে প্রধান শিক্ষক শারীরিকভাবে মারধর করেছেন—এমন … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. এস এম রেজাউল ইসলাম রেজুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বান্দাইখাড়া বাজারে আয়োজিত এ দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সম এমপি রেজাউল ইসলাম … বিস্তারিত পড়ুন

নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে নওগাঁ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থানে দীনি শিক্ষার্থী ও আলেম-ওলামার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় নওগাঁ জেলা মডেল মসজিদে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক। আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা মডেল মসজিদের খতিব ও … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে দুরারোগ্য রোগে আক্রান্ত বিএনপির একনিষ্ঠ কর্মী মজিবর রহমানের মানবেতর জীবনযাপন 

নওগাঁর আত্রাইয়ে দুরারোগ্য রোগে আক্রান্ত বিএনপির একনিষ্ঠ কর্মী মজিবর রহমান বাঁচতে চান। তার পুরো শরীর আলুর মত গোল হয়ে (টিউমারের মতো) আক্রান্ত হয়ে পড়েছে। প্রচন্ড ব্যাথায় শুধু কাতরিয়ে যাচ্ছেন তিনি। মজিবর রহমান নওগাঁর আত্রাই উপজেলার দমদমা গ্রামের বাসিন্দা। মৃত মফিজ উদ্দিন শাহ এর সাত সন্তানের মধ্যে ১ম সন্তান মজিবর রহমান। তাঁর বর্তমান বয়স ৭৫ বছর। … বিস্তারিত পড়ুন