রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়ণপুর গ্রামের শ্যামল সরকারের ছেলে সুজন সরকার ও খানখানাপুর ইউনিয়নের খোরশেদ শেখের ছেলে রাসেল শেখ।
জিআর ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন, রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকার রমজান খার ছেলে রফিকুল ইসলাম, লক্ষীকোল গ্রামের বাবু মিস্ত্রির ছেলে সোহেল বসন্তপুর ইউনিয়নের কোলারহাট এলাকার মনির হোসেন পাটোয়ারীর ছেলে হাবিব পাটোয়ারি, উদয়পুর গ্রামের আবুল শেখের ছেলে আলম শেখ।
সিআর ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন,রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামের নৈমদ্দিন মন্ডলের ছেলে জব্বার মন্ডল ও পৌর শহরের ভবানীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে জিয়া হায়দার।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত, জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত আটজন আসামিকের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।