ব্রেকিং নিউজ স্বামী স্ত্রীর মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তারবিএনপি করার কারণে চাকরি হারানো চাকরি ফেরত চান ইব্রাহিম মোল্লাকালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনারাজবাড়ীতে সমপদের উদ্যোগে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণরাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় ৯জনকে কারাদন্ড, জাল ও মাছ জব্দ

রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় ৯জনকে কারাদন্ড, জাল ও মাছ জব্দ

রাজবাড়ীতে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় গত ২৪ ঘণ্টায় ৩ জনকে কারাদন্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১ লাখ ২২ হাজার মিটার জাল ধ্বংস ৩৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

বুধবার বেলা তিনটা হতে বৃহস্পতিবার বেলা তিনটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান চলে।
জেলা মৎস্য অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় সরকারিভাবে সারাদেশে ইলিশ নিধনে নিষেধাজ্ঞা রয়েছে। ইলিশ নিধন বন্ধে বুধবার বেলা ৩ টা থেকে বৃহস্পতিবার বেলা ৩ পর্যন্ত গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়।

জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধির সহযোগীতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুতাসির হাসান খান।

মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৩ জনকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া ১ লাখ ২২ হাজার মিটার জাল ধ্বংস ও ৩৭ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, নিষেধাজ্ঞায় ইলিশ শিকার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।

লেখক