ব্রেকিং নিউজ বগুড়ার লাহিড়ীপাড়ায় ২৪৭ পরিবারের মাঝে ৩০ কেজি করে ভিডব্লিউবি চাল বিতরণমাত্রাই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনসমর্থন প্রত্যাশী মোফাজ্জল হোসেন মন্ডলনওগাঁতে বাড়ছে গ্যাস সিলিন্ডারের ঝুঁকিপূর্ণ ব্যবহার; দুর্ঘটনার শঙ্কাপার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরুবেতাগীতে ঘূর্ণিঝড়ের প্রভাবে পানিতে তলিয়ে আমন ক্ষেত; ফলন নিয়ে শঙ্কায় কৃষক

মাত্রাই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনসমর্থন প্রত্যাশী মোফাজ্জল হোসেন মন্ডল

মো. তরিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার:

জয়পুরহাটের কালাই উপজেলার ১ নম্বর মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিচ্ছেন মোঃ মোফাজ্জল হোসেন মন্ডল। স্থানীয় মানুষের সমর্থন ও ভালোবাসাকে পুঁজি করে নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

মোফাজ্জল হোসেন মন্ডল মাত্রাই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন এবং এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের বক্তব্যে তিনি ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার আগ্রহ তুলে ধরেন। জনগণের সমর্থন পেলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ এবং এলাকার মানুষের সমস্যা ও অধিকার নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিতে চান তিনি।

স্থানীয়দের সমর্থন নিয়ে নির্বাচনী লড়াইয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন মোফাজ্জল হোসেন মন্ডল। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন। মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তোলার প্রত্যাশা।

লেখক