ব্রেকিং নিউজ উন্নয়নের মাধ্যমে আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই : রাজবাড়ীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়মরাজবাড়ীতে সদর সরকারি খাদ্যগুদামে মৌসুমের আমন ধান সংগ্রহ শুরু‎বেতাগীতে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা এনামুল হক সালামফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলন

উন্নয়নের মাধ্যমে আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই : রাজবাড়ীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম

আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা পদ্মা সেতু, পদ্মা ব্যারেজ নির্মাণের ঘোষনা দিয়েছিলাম। তারেক রহমানের নেতৃত্বে তা বাস্তবায়ন হচ্ছে।  বিগত সময়ে রাজবাড়ীতে কোনো ধরণের উন্নয়ন হয়নি। আমরা রাজবাড়ীতে একটি বিশ্ববিদ্যালয় করতে চাই। একটি মেডিকেল কলেজ নির্মাণের প্রস্তাব দিয়েছি। রাজবাড়ীতে দেশের সবচাইতে বড় রেলওয়ে ওয়ার্কশপ নির্মাণ করা হবে। আমরা রাজবাড়ীর মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। এই জেলার উন্নয়নের জন্য আমরা কাজ করছি।

মঙ্গলবার (২৪ নভেম্বর)  বিকেলে রাজবাড়ী শহরের ১ নম্বর রেলগেইট  সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বরে নৈরাজ্য ও সন্ত্রাস বিরোধী এক জনসভায় এসব কথা বলেন সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

রাজবাড়ীতে নৈরাজ্য ও সন্ত্রাস বিরোধী জনসভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম । বার্তা-১০

তিনি বলেন, বিগত সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আমরা তাদেরকে বলেছিলাম রাজবাড়ী একটি ছোট্ট জেলা। এই জেলায় আমরা শান্তিতে বসবাস করতে চাই। প্রত্যেককে কথা বলতে দেন। সব রাজনৈতিক দল তাদের কথা বলুক। জনগণ তাদের মতো করে নেতা নির্বাচন করুক। কিন্তু তারা কথা শোনেন নি। গত সতেরো বছরে আমাদের শতশত নেতাকর্মীকে মিথ্যা মামলায় জেলে দিয়েছেন। এখনও অনেক নেতাকর্মীকে কোর্টে হাজিরা দিতে যায়।

তিনি আরও বলেন, বিগত ১৮ সালের নির্বাচনে আমি প্রার্থী হয়েছিলাম। আমার বাড়ির সামনে পুলিশ-বিজিবি দিয়ে ঘিরে রাখা হয়েছিল। আমাদের রাস্তায় নামতে দেওয়া হয় নি। কিন্তু আমি হিংসার রাজনীতিতে বিশ্বাস করিনা। আমরা সকলেই মিলেমিশে বসবাস করতে চাই।

প্রতিমন্ত্রী খৈয়ম বলেন,  গত জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকার দেড় হাজার মানুষকে গুলিকরে হত্যা করেছে। কিন্তু আজ পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে কোনো প্রকার অনুশোচনা দেখা যায়নি। সবকিছুর পরও আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। আমি হুশিয়ার করে দিতে চাই। আমাদেরকে কঠোর হতে বাধ্য করবেন না।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজবাড়ী একটি ছোট্ট জেলা। এজেলার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। আমরা সকলে মিলেমিশে শান্তিতে বসবাস করতে চাই। দেশের অন্যান্য জায়গায় আর যাইহোক এখানে কোনো ধরনের নৈরাজ্য করার সুযোগ দেওয়া হবে না।

এসময় মঞ্চে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব এ বি এম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি গাজী আহসান হাবীব, জেলা যুবদলের আহবায়ক খাইরুল আনাম বকুলসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লেখক