ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ট্রেন- ট্রাক সংঘর্ষ। আহত ২ জন

রাজবাড়ী পাংশা উপজেলায় মঙ্গলবার সকালে  ট্রেন – ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ট্রেন-ট্রাক সংঘর্ষে ট্রাক ড্রাইভার ও হেলপার আহত।মারাত্মক আহত দু’জনের অবস্থা আশংজনক। একজনের নাম খায়রুল(১৯) অপর জনের নাম জোয়ান মোল্লা। জানা গেছে রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া ৫০৬ডাউন স্যাটেল ট্রেনটি পাংশা স্টেশন সিগনালের আগে সত্যজিতপুর নামক রেলক্রসিংয়ে পৌঁছালে খোয়া বোজাই একটি ট্রাক (বাটাহাম্বার নামে পরিচিত) পার হওয়ার চেষ্টাকালে এ ঘটনা ঘটে। ট্রেনের ড্রাইভার (এলএম) বিপ্লব সরকার জানান,পাংশা স্টেশনে ঢোকার আগে কালিকাপুর ব্রিজ পার হয়ে যথারীতি হর্ন বাজিয়ে সত্যজিতপুর রেলগেটে ঢোকার মুহূর্তে খোয়া বোঝাই একটি ট্রাক পার হওয়ার চেষ্টা করে। এসময় ট্রাকটি ইঞ্জিনে আটকে গেলে প্রায় একশ’মিটার দূরে গিয়ে থামাতে সচেষ্ট হই। তাতে ট্রেনের ইঞ্জিনের সামনের কিছু অংশ ক্ষতিহয়। প্রত্যক্ষদর্শী ভ্যান চালক আরমান মিয়া জানান,সত্যজিতপুর রেলগেটের পাশে বস্তিতে আমরা বসবাস করি। ট্রেন রেলগেট পার হওয়ার সাথে সাথে বিকট শব্দে একটি ট্রাককে পেঁষে পাংশার দিকে নিয়ে যায়। তিনি আরো বলেন,রেলসড়কের পাশে থাকা তিনটি ব্যাটারি চালিত ভ্যান দুর্ঘটনাকবলিত ট্রাকের নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এসময় একটি ছাগলও মারাযায়। ওই ট্রেনের পরিচালক(গার্ড) রেজাউল ইসলাম জানান,ট্রেন দুর্ঘটনায় কোন যাত্রীর ক্ষতি হয়নি। ট্রেনটি একঘণ্টা বিলম্বে পোড়াদহের উদ্দেশ্যে ছেড়েছি। তবে ইঞ্জিনের সামনের অংশ সামান্য থেতলে গেছে।

লেখক