মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার :
বগুড়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার ৮ডিসেম্বর সকাল ১১টায় বাংলাদেশ পুলিশ প্রধান মাননীয় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এঁর পক্ষে বগুড়া জেলা পুলিশ পরিবারের ২৩ জন কৃতি শিক্ষার্থীকে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২২’ সালের ক্রেস্ট,সম্মানী ও সার্টিফিকেট তুলে দিলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার, চক্রবর্ত্তী বিপিএম।সভাপতির বক্তব্যে তিনি বলেন,বগুড়া জেলা পুলিশ পরিবারের জন্য আজকের দিনটি অত্যন্ত আনন্দের।এই বৃত্তি প্রদান অনুষ্ঠান আমাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে আরো অনেক বেশি উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে।বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আজকে যারা সাফল্য পেয়েছো তা যথেষ্ট নয়। তোমাদের আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। স্বপ্ন পূরণে নিরলস পরিশ্রম করে যেতে হবে। আমরা চাই তোমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাবে। তোমরা যেন বলতে পার, ‘আমার বাবা পুলিশ,আমিও বড় হয়ে বাবার মত পুলিশ হব’।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),মোঃ আব্দুর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)হেলেনা আকতার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।