ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কুমিল্লায় ৪৮২ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লা জেলা প্রতিনিধি, আব্দুর রহমান সাঈফঃ

কুমিল্লায় ৪৮২ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। ০৫ জানুয়ারী রবিবার রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় গ্রামের মৃত আমীর আলীর ছেলে মোঃ আমজাদ (৪০)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১,সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

তিনি জানান-গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে নারায়নগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জেলার সদর দক্ষিণ মডেল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

লেখক