ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

নুর হোসেন- মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

শখের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন প্রবাসী সোহেল রানা। কিন্তু কে জানতো সেটাই যে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। কিছুক্ষণের মধ্যেই সড়ক দুর্ঘটনায় পড়েন তিনি। উদ্ধার করে পাশ্ববর্তী হাসপাতালে নেওয়া হলো। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিন সন্তানের জনক সোহেল রানা (৩০)। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের মিরসরাইয় উপজেলায়।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সুফিয়ারোড় গুলিস্তান ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে এবং রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সোহেল রানা উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুয়ারু এলাকার আব্দুস সোবহান মিস্ত্রি বাড়ির প্রবাসী মোজাম্মেল হকের পুত্র।

নিহত সোহেল রানার চাচা মাহবুবুল হক বলেন, আজ থেকে ১৯ দিন আগে আমার ভাতিজা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে ছুটিতে দেশে আসে।মঙ্গলবার বিকালে শখের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। পথে সুফিয়ারোড় গুলিস্তান ফিলিং স্টেশন এলাকায় একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। উদ্ধার করে প্রথমে পৌর সদরে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, আমার ভাতিজার ৩ কন্যা সন্তানের জনক।

বুধবার তার বাবা দুবাই থেকে আসার পর বাদে আছর তার নামাজে জানাজার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।খৈয়াছড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

লেখক