ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

আবুরহাট উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নুর হোসেন- মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

মিরসরাই উপজেলার ঐতিহবাহী বিদ্যাপীঠ আবুরহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিদ্যালয় মাঠে দুইদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি নুরুল মোস্তফা মানিক।

এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান নয়নের সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

উল্লেখ্য, দুইদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন আজ ক্রীড়া প্রতিযোগিতা এবং আগামীকাল বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

লেখক