ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শাজাহানপুরে তেঁতুল পাড়তে গিয়ে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে প্রান হারালো ভ্যান চালক আশরাফ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় তেঁতুল পাড়তে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফ আলী (৩৩) নামে একজন ভ‍্যান চালকের মৃত্যু হয়েছে।সোমবার সকাল পৌনে ১০টার দিকে ওই উপজেলার খরনা ইউনিয়নের ফেসকা চাপড় গ্রামে এ ঘটনা ঘটে। আশরাফ আলী শাজাহানপুর আড়িয়া ইউনিয়নে মানিকদ্বিপা ফকিরপাড়া গ্রামের বাসিন্দা।

আড়িয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের জন প্রতিনিধি মেম্বার মোঃ সাইফুল ইসলাম জানান , আশরাফ সহ স্থানীয় কয়েকজন পাশের খরনা ইউনিয়নের শাজাহানপুরে তেতুল পাড়তে গিয়ে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে প্রান হারালো আশরাফ!

এসবি রিপোর্ট : বগুড়ার শাজাহানপুর উপজেলায় তেঁতুল পাড়তে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফ আলী (৩৩) নামে একজন ভ‍্যান চালকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল পৌনে ১০টার দিকে ওই উপজেলার খরনা ইউনিয়নের ফেসকাচাপড় গ্রামে এ ঘটনা ঘটে। আশরাফ আড়িয়া ইউনিয়নে মানিকদ্বিপা ফকিরপাড়া গ্রামের বাসিন্দা।

আড়িয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি সাইফুল ইসলাম সংবাদ বুলেটিনকে জানান , আশরাফসহ স্থানীয় কয়েকজন পাশের খরনা ইউনিয়নের ফেসকাপাড়া গ্রামে যান। সেখানে তেঁতুল পাড়তে গাছে উঠেন তিনি। ওই সময় তেঁতুল গাছের ভেতর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক তাঁরের সংস্পর্শে গিয়ে নিচে পড়ে যান আশরাফ। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লেখক